শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

গুইমারায় চাঁদা না দেওয়ায় গাছ ব্যবসায়ীকে পিটিয়ে জখম, অভিযুক্ত বৃটিশ ত্রিপুরা পলাতক

খাগড়াছড়ির গুইমারায় চাঁদার টাকা না দেওয়ায় আমজাদ হোসেন (৩২) নামের এক গাছ ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কবুতরছড়া পাড়া এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
‎
‎আহত ব্যবসায়ী আমজাদ হোসেন বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মাটিরাঙ্গা থানার দক্ষিণ মুসলিম পাড়া এলাকার আবু সায়েদের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তির নাম বৃটিশ ত্রিপুরা (৪২), তিনি গুইমারা থানার কবুতরছড়া পাড়ার হিরণ কার্বারীর ছেলে।
 
‎স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে গুইমারার কবুতরছড়া পাড়া এলাকায় গাছ ব্যবসায়ী আমজাদ হোসেনের পথ রোধ করেন বৃটিশ ত্রিপুরা। এ সময় তাঁর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। আমজাদ হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।
‎
‎পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
 
‎পাহাড়ি এলাকায় এ ধরনের চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে অভিযুক্ত বৃটিশ ত্রিপুরাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

গুইমারায় চাঁদা না দেওয়ায় গাছ ব্যবসায়ীকে পিটিয়ে জখম, অভিযুক্ত বৃটিশ ত্রিপুরা পলাতক

প্রকাশিত: ০৫:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬