খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে ইসলাম ধর্মের সুমহান আদর্শ ও শান্তির বাণীতে অনুপ্রাণিত হয়ে একই পরিবারের চার সদস্য বৌদ্ধ ধর্ম ত্যাগ করে সাচ্ছন্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
জানা গেছে, সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হন। নওমুসলিম এই পরিবারটির মধ্যে নারী ও শিশু সদস্যও রয়েছেন। ইসলাম গ্রহণের পর তাদের নতুন ইসলামী নামও রাখা হয়েছে।
খবরটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ইসলাম গ্রহণের পেছনের কারণ হিসেবে ওই পরিবারটি জানিয়েছে, ইসলামের সাম্য, শান্তি ও মানবিক আদর্শ তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং তারা সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, নতুন মুসলিম হওয়া এই পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মানুষ।



















