শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত মহালছড়িতে: দুর্গোৎসবে জোন কমান্ডারের শুভেচ্ছা ও উপহার প্রদান

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।
‎
‎পূজামণ্ডপ পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশ, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎পরিদর্শনকালে জোন কমান্ডার ও অতিথিবৃন্দ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ধর্মীয় উৎসবের পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় মণ্ডপজুড়ে পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক চমৎকার আবহ দেখতে পাওয়া যায়।
‎
‎শুভেচ্ছা বিনিময় শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ ও ফলমূলের ঝুড়ি তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।
‎
‎সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবের গুরুত্ব তুলে ধরে উপস্থিত অতিথিরা বলেন, দুর্গোৎসব কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে এই উৎসব পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।
‎
‎সকল সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণে মহালছড়িতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন পূজা উদযাপন কমিটি ও স্থানীয় সর্বস্তরের মানুষ।
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত মহালছড়িতে: দুর্গোৎসবে জোন কমান্ডারের শুভেচ্ছা ও উপহার প্রদান

প্রকাশিত: ০৫:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬