শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা

চট্টগ্রাম নগরীতে গভীর রাতের বিশেষ অভিযানে তিন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি স্টিলের টিপ ছোরা এবং একটি ধারালো লোহার কিরিচ উদ্ধার করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে তিনটার দিকে ডবলমুরিং থানাধীন ১ নম্বর সুপারিওয়ালাপাড়ার বউবাজার এলাকায় এই সফল অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাসেল ওরফে ‘চেগা রাসেল’ (২৩), মো. শরীফ (২৪) এবং মো. শাহাদাত ওরফে ‘সাকা’ (২৫)। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এদের মধ্যে রাসেলের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায় এবং শরীফ ও শাহাদাত কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তারা চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে রাতের আঁধারে পথচারী ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।
‎
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে এসআই কাজী আবিদ হোসেনসহ পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
‎
‎এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বড় ধরনের কোনো অপরাধ বা ছিনতাইয়ের উদ্দেশ্যে বউবাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ জড়ো হয়েছিল। এ ঘটনায় ডবলমুরিং থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা (মামলা নম্বর: ১৫, তারিখ: ২২ অক্টোবর ২০২৬) দায়ের করা হয়েছে।আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা

প্রকাশিত: ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬