শিরোনামঃ
Logo অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ জোর দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের Logo রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ Logo রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করার নির্দেশ এসপির Logo মহালছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা দুই পরিবারের পাল্টাপাল্টি দাবিতে তোলপাড় Logo সাজেকে আধিপত্যের লড়াই ও সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: পিসিএনপির তীব্র নিন্দা ও যৌথ অভিযানের দাবি Logo সাজেকে পর্যটন সংকট নিরসনে হেডম্যান-কারবারিদের নিয়ে উচ্চপর্যায়ের মতবিনিময়, গঠন হলো ৩ সদস্যের তদন্ত কমিটি Logo ধর্মীয় সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে সম্পন্ন দিনব্যাপী নানা আয়োজন; পুণ্যার্থীদের প্রার্থনায় মুখরিত বিহার প্রাঙ্গণ Logo চিরবিদায় নিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলহাজ্ব শহিদুল হক; কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী থানার বিশেষ অভিযান: মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যসহ আটক ১২ Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ জোর দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর বার্তা দিয়েছে জেলা পুলিশ। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা।
‎
‎পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি)।
‎
‎সভায় মূল আলোচ্যসূচির মধ্যে গুরুত্ব পায়—অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করা, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলার দ্রুত অগ্রগতি নিশ্চিত করা,শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল করা।
‎
‎সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পেশাগত দায়িত্বশীলতা, পারস্পরিক সমন্বয় এবং সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। অপরাধের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
‎
‎#রাঙ্গামাটি_পুলিশ #আইনশৃঙ্খলা_পরিস্থিতি
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৪:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬