শিরোনামঃ
Logo চিরবিদায় নিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলহাজ্ব শহিদুল হক; কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী থানার বিশেষ অভিযান: মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যসহ আটক ১২ Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ

রাঙ্গামাটিতে কোতোয়ালী থানার বিশেষ অভিযান: মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যসহ আটক ১২

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে মাদক কারবারি, অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও যৌতুক মামলার আসামিসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।
‎
‎শনিবার (২৫ অক্টোবর) রাঙ্গামাটি পৌর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— ডিসি এলাকার জুয়েল (৪২), তবলছড়ির মো. কাজল (৪৫), আমানতবাগের আতিকুর রহমান (২৮) এবং পোস্ট অফিস কলোনীর কাঞ্চন দে (৩৬)।
‎
‎এছাড়া, রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বরকল উপজেলার সুবলং এলাকার দুই তরুণ প্রসেনজিৎ চাকমা (২৫) ও রিমন চাকমাকে (২২) গ্রেফতার করা হয়। এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়; তারা হলেন— মোহাম্মদ ইয়াছিন (৪৮), মো. নেয়ামত উল্লাহ (২৪) এবং শিমুল (২৪)। পাশাপাশি, নারী ও শিশু নির্যাতন বা যৌতুক মামলার এজহারভুক্ত আসামি জাকির হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
‎অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে দুই কিশোর শুভ বড়ুয়া (১৭) ও মো. মারুফ হোসেনকে (১৭) আটক করে পুলিশ।
‎
‎পরবর্তীতে নিবিড় যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং মুচলেকা নিয়ে ওই দুই কিশোরকে তাদের পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করা হয়।
‎
‎কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। জেলা জুড়ে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
‎
জনপ্রিয় সংবাদ

চিরবিদায় নিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলহাজ্ব শহিদুল হক; কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাঙ্গামাটিতে কোতোয়ালী থানার বিশেষ অভিযান: মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যসহ আটক ১২

প্রকাশিত: ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬