শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

চিরবিদায় নিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলহাজ্ব শহিদুল হক; কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ময়মনসিংহ রিজিয়ন টুরিস্ট পুলিশের সুপারিনটেনডেন্ট (এসপি) মো. নাইমুল হক পিপিএম-এর বাবা, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব শহিদুল হক আর নেই। গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
‎
‎তাঁর এই প্রয়াণে শিক্ষক সমাজ, সাংবাদিক মহল ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎মরহুম শহিদুল হক বর্ণিল কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি সমাজসেবা ও সাংবাদিকতায় অনন্য অবদান রেখে গেছেন। তিনি বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক, কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহ-সভাপতি এবং দীর্ঘ তিন দশকেরও অধিক সময় ধরে সরকারি মিডিয়াভুক্ত পত্রিকা ‘মাসিক জয়ভেরি’-র সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার মুরাদনগর-দেবিদ্বার প্রতিনিধি ও কলামিস্ট হিসেবেও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
‎
‎মরহুমের মরদেহ প্রথমে ঢাকা আজিমপুর সরকারি অফিসার্স কলোনি জামে মসজিদ, এরপর দেবিদ্বার ফাজিল এতিমখানা জামে মসজিদ এবং সবশেষে বাইড়া স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
‎সর্বশেষ, গত ২২ অক্টোবর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের আগে কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়।
‎
‎জীবনভর দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত এই গুণী মানুষের মৃত্যুতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

চিরবিদায় নিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলহাজ্ব শহিদুল হক; কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৮:৪১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬