শিরোনামঃ
Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ

রামগড়ে নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনীরকুল সীমান্ত এলাকায় নদীর পাড় থেকে অংথৈইপ্রু মার্মা (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে যৌথবাহিনি।
‎
‎নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎
‎পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সকালে গবাদিপশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন অংথৈইপ্রু মার্মা। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
‎
‎অবশেষে আজ শনিবার সকালে স্থানীয়রা ফেনীরকুল সীমান্ত এলাকার নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
‎
‎নিহতের মাথার বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎
‎
‎
জনপ্রিয় সংবাদ

মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’

রামগড়ে নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬