শিরোনামঃ
Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত সেমিনারে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

তরুণদের স্বপ্নজয়ের পথে সেনাবাহিনীর হাতছানি: গুইমারায় বর্ণাঢ্য যুব সেমিনার অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও দিকনির্দেশনামূলক ‘যুব সেমিনার’।
‎
‎গুইমারা উপজেলার ০২ নং হাফছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়াস্থ শহীদ আফতাব কাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সেমিনারে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎
‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল কাজী নেহাত ফয়সাল (পিএসসি, জি), গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (পিপিএম), গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা কলি, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাব হোসেন এবং গুইমারা ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎সেমিনারে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন, উচ্চশিক্ষা এবং আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। একইসাথে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে তরুণ সমাজকে বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার জোর আহ্বান জানান তারা।
‎
‎অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুইমারা ও মানিকছড়ি উপজেলার ০৯ জন উদীয়মান কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অনুপ্রেরণামূলক বক্তব্য। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে নিজের মেধা ও নিরলস প্রচেষ্টায় চট্টগ্রামসহ দেশের স্বনামধন্য সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার বাস্তব অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তারা উপস্থিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
‎
‎সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে প্রায় ১২০ থেকে ১৩০ জনের প্রাণবন্ত উপস্থিতিতে সেমিনারটি এক মিলনমেলায় পরিণত হয়। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও শিক্ষাবান্ধব উদ্যোগ স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং সুধীসমাজের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
‎
জনপ্রিয় সংবাদ

মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত সেমিনারে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

তরুণদের স্বপ্নজয়ের পথে সেনাবাহিনীর হাতছানি: গুইমারায় বর্ণাঢ্য যুব সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬