শিরোনামঃ
Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা Logo সড়ক ও স্বাস্থ্যসেবা চালুর আশ্বাসে লংগদুবাসীর স্বস্তি: বিলাইছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা
রামগড়ে ঘরে একা পেয়ে সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি, থানায় অভিযোগ দায়ের

জুলাই শহিদের আত্মীয়কে ধর্ষণের চেষ্টা, পলাতক চা দোকানদার ওমর ফারুক

খাগড়াছড়ির রামগড়ে জুলাই আন্দোলনের এক শহিদ পরিবারের সদস্য এবং স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওমর ফারুক (৪০) ভিকটিমের এক সহপাঠিনীর বাবা এবং পেশায় একজন চা দোকানদার। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই সে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।শুক্রবার (২৬ জুন) রাতে ভিকটিমের মামা বাদী হয়ে রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভিকটিমের আত্মীয় এবং জুলাই শহিদ মজিদের বড় ভাই মো. মঈন জানান, উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায় নানিরবাড়িতে থাকত ভিকটিম। শুক্রবার দুপুরে সে রান্নাঘরে একাকী কাজ করছিল। ওই সময় ভিকটিমের নানি বাড়ির পাশের একটি জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা রামগড়ে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
ঠিক এই সুযোগে, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী ওমর ফারুক রান্নাঘরে ঢুকে ওই ছাত্রীকে প্রথমে কুপ্রস্তাব দেয়। কিশোরীটি তাৎক্ষণিক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওমর ফারুক তাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। টেনে-হেঁচড়ে ছিঁড়ে ফেলা হয় তার পরনের কাপড়। একপর্যায়ে ভিকটিম চিৎকার শুরু করলে লোকলজ্জা ও ধরা পড়ার ভয়ে ওমর ফারুক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজির আলম জানান, শুক্রবার রাত ১২টার দিকে ভিকটিমের মামা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।

শহিদ পরিবারের ওপর এমন অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভিকটিমের পরিবার।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ

রামগড়ে ঘরে একা পেয়ে সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি, থানায় অভিযোগ দায়ের

জুলাই শহিদের আত্মীয়কে ধর্ষণের চেষ্টা, পলাতক চা দোকানদার ওমর ফারুক

প্রকাশিত: ০৪:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬