শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
উপজেলার একাধিক সড়ক পানির নিচে, পানিবন্দি হাজারো মানুষ

বন্যার পানিতে ভাসছে বাঘাইছড়ি: কাচালং কলেজ সংলগ্ন ব্রিজের মাটি ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলার একের পর এক প্রধান সড়ক, যার ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে কাচালং সরকারি কলেজ এলাকায়। বন্যার তীব্র স্রোতে কলেজ সংলগ্ন ব্রিজের সংযোগস্থলের মাটি সম্পূর্ণ সরে গেছে। ফলে কাচালং সরকারি কলেজ হতে মধ্যমপাড়া বায়তুশরফ কমপ্লেক্স পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী, মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।

হঠাৎ ঢলের পানি এসে ব্রিজের গোড়ার মাটি ধুয়ে নিয়ে গেছে। এখন আর হেঁটে যাওয়ারও উপায় নেই। এলাকার মানুষ পুরোপুরি আটকা পড়েছে।

শুধু কাচালং কলেজ রোডই নয়, উপজেলার বেশ কিছু প্রধান ও গ্রামীণ সড়ক এখন পানির নিচে তলিয়ে আছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় এক এলাকা থেকে অন্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক এই বন্যায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি, ফসলি জমি এবং মাছের ঘের। বাঘাইছড়ির বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ধসে যাওয়া ব্রিজের সংস্কার এবং দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাকবলিত এলাকার ওপর নজর রাখা হচ্ছে এবং দ্রুতই উদ্ধার ও সাহায্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা চলছে।পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বাঘাইছড়ির এই বন্যা পরিস্থিতি এক দীর্ঘমেয়াদী সংকটের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

উপজেলার একাধিক সড়ক পানির নিচে, পানিবন্দি হাজারো মানুষ

বন্যার পানিতে ভাসছে বাঘাইছড়ি: কাচালং কলেজ সংলগ্ন ব্রিজের মাটি ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৮:৪৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬