শিরোনামঃ
Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে ভূষণছড়া ও আইমাছড়া ইউনিয়নে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

বরকলে ভয়াবহ বন্যা: ঘরছাড়া মানুষের পাশে এমপি দীপেন দেওয়ান, ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান

রাঙ্গামাটির বরকল উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বন্যার পানিতে ঘরবাড়ি প্লাবিত হওয়ায় বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছেন। এই কঠিন পরিস্থিতিতে বন্যা দুর্গত ও ঘরছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ২৯৯ নং আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান।

মাননীয় এমপি এডভোকেট দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার এবং সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের প্রত্যক্ষ নির্দেশনায় বরকলের প্রত্যন্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা বিএনপির সদস্য ও ৩ নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমার নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল উপজেলার ভূষণছড়া ও আইমাছড়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বন্যা দুর্গতদের সার্বিক খোঁজ-খবর নেন এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি মো. আবু বকর ছিদ্দিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ৩ নং আইমাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল মাতব্বর এবং সাধারণ সম্পাদক ডা. জাকির। ত্রাণ কার্যক্রমে আরও সহযোগিতা করেন বরকল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন সুমনসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের পাশে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো মানুষ যেন খাদ্যাভাব ও চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে।আকস্মিক এই দুর্যোগে নগদ অর্থ ও খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ।

জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো

জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে ভূষণছড়া ও আইমাছড়া ইউনিয়নে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

বরকলে ভয়াবহ বন্যা: ঘরছাড়া মানুষের পাশে এমপি দীপেন দেওয়ান, ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত: ০১:২২:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬