শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
তিন পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বৈষম্য দূর করে সমঅধিকার নিশ্চিতের আহ্বান সম-অধিকার আন্দোলনের

  • রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।

    স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও সংশ্লিষ্ট কিছু আইনের মারপ্যাঁচে স্থানীয় সাধারণ মানুষের নাগরিক অধিকার সংকুচিত হয়ে পড়েছে। এসব বৈষম্য দূর করে সকল সম্প্রদায়ের জন্য সমঅধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

    নির্বাচন ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন: সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা পরিষদগুলো স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে সেখানে কোনো নির্বাচন হচ্ছে না। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির অভাবকে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তারা। তাদের মতে, নির্বাচিত প্রতিনিধি না থাকায় সাধারণ মানুষের সমস্যাগুলো যথাযথভাবে গুরুত্ব পাচ্ছে না।

    স্মারকলিপির মূল দাবিগুলো হলো:অবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা,পার্বত্য অঞ্চলের সকল নাগরিকের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা,বিদ্যমান বৈষম্যমূলক আইন ও বিধানগুলো পর্যালোচনা করে সংশোধন করা।

    স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙ্গামাটি জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধূরী, সদস্য সচিব কাজী মো. জালওয়া, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা আহ্বায়ক আসাদুজ্জামান খান এবং সদস্য সচিব আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে নয়, বরং সকল নাগরিককে সমান চোখে দেখতে হবে। জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমেই কেবল পার্বত্য অঞ্চলের প্রশাসনিক স্থবিরতা কাটানো সম্ভব।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তিন পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বৈষম্য দূর করে সমঅধিকার নিশ্চিতের আহ্বান সম-অধিকার আন্দোলনের

প্রকাশিত: ০২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬