শিরোনামঃ
Logo খাগড়াছড়ির রামগড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড, কনের বাবার জরিমানা Logo খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ Logo ভালোবাসার টানে ধর্মান্তরিত মাহমুদা খাগড়াছড়ির পানছড়িতে কৌন্ডিন্য-মাহমুদার ভিন্নধর্মী বিয়ের চর্চা Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সংলাপ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান Logo মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে Logo লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ পাহাড়ি মানুষ Logo কাপ্তাইয়ে ৩ বছরেও শেষ হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণকাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা Logo পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকারের দাবি: সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ Logo লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী

খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে ফের সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের ভারতীয় গরু জব্দ করেছে ২৩ বিজিবির যামিনীপাড়া জোন।

রোববার ভোরে মাটিরাঙ্গার যামিনীপাড়া সীমান্তের তানাক্কাপাড়া বিওপি এলাকার পানির পয়েন্ট নামক স্থানে এই ঝটিকা অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তানাক্কাপাড়া বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশ সীমানার ভেতরে চোরাকারবারিদের গতিবিধি টের পায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন আকারের ১০টি ভারতীয় গরু আটক করে টহল দল।

জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে সাত লাখ টাকা। এ বিষয়ে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানিয়েছেন, জব্দকৃত গরুগুলোর বিষয়ে কাস্টমস ও আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে। এছাড়া সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির এমন কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির রামগড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড, কনের বাবার জরিমানা

খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

প্রকাশিত: ১১:৩৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬