শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

কেন এখনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ বিভাগ ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নিয়ে চরম উৎকণ্ঠায় এলাকাবাসী ‎

‎৩ মে লিখিত অভিযোগ দেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি অপসারণ বা মেরামতে কোনো পদক্ষেপ নেয়নি বিদ্যুৎ বিভাগ।

যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

রাঙ্গামাটিতে একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নিয়ে বিদ্যুৎ বিভাগের উদাসীনতা ও দায়িত্বহীনতার চিত্র চরম আকার ধারণ করেছে। খুঁটিটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনার কারণ হতে পারে—এমন আশঙ্কা জানিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও সংশ্লিষ্ট বিভাগ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে রাঙ্গামাটির সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ বিভাগের কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়। ওই অভিযোগে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে, একটি বৈদ্যুতিক খুঁটির নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। অভিযোগপত্রে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, এতদিন পরও বিদ্যুৎ বিভাগ ঘটনাস্থল পরিদর্শন তো দূরের কথা, ঝুঁকিপূর্ণ খুঁটিটি অপসারণ বা মেরামতের কোনো উদ্যোগই নেয়নি।

জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে বিদ্যুৎ বিভাগের এ ধরনের দীর্ঘসূত্রিতা ও নীরবতা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকাবাসীর এখন একটাই প্রশ্ন—দুর্ঘটনা ঘটার পরই কি তবে বিদ্যুৎ বিভাগের টনক নড়বে যদি কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তবে তার দায়ভার কে নেবে।

দুর্ঘটনার জন্য অপেক্ষা না করে বড় ধরনের বিপদ এড়াতে এখনই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও দায়িত্বশীল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। ঝুঁকিপূর্ণ এই খুঁটিটি দ্রুত পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

কেন এখনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ বিভাগ ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নিয়ে চরম উৎকণ্ঠায় এলাকাবাসী ‎

প্রকাশিত: ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬