শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানার বিশেষ অভিযান: খুন মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ ‎

রাঙ্গামাটি পার্বত্য জেলায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর খুন মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানাধীন জীবতলী, কাঁঠালতলী ও কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:স্বপন চাকমা (২৫): পিতা- রিময় লাল চাকমা, সাং- জীবতলী হেডম্যান পাড়া (খুন মামলার আসামি),মো. রবিউল হাসান (২২): পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং- কোর্ট বিল্ডিং এলাকা (দাঙ্গাবাজির অপরাধে গ্রেপ্তার), মো. সাইফুল ইসলাম (২৫): পিতা- বাবুল হোসেন, সাং- ভাসান্যাদম, লংগদু (বর্তমানে কোর্ট বিল্ডিং এলাকা, দাঙ্গাবাজির অপরাধে গ্রেপ্তার), রীতা দাশ (২৫): স্বামী- সজল দাশ, সাং- কাঁঠালতলী ধোপাপাড়া (জিআর ওয়ারেন্টভুক্ত আসামি)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানার বিশেষ অভিযান: খুন মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ ‎

প্রকাশিত: ০৪:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬