শিরোনামঃ
Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

লক্ষ্মীছড়িতে সেনা অভিযান: ১৫ লক্ষ টাকার অবৈধ কাঠ-বাঁশ জব্দ ‎

ধুরুং খালে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করেছে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন।

‎খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বন উজাড় করে নদীপথে অবৈধভাবে পাচারের সময় প্রায় ১৫ লক্ষাধিক টাকার গোল কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বাইন্যাছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিলের নেতৃত্বে একদল সেনা সদস্য ধুরুং খালে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করেন। জব্দকৃত এসব কাঠ ও বাঁশের আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষাধিক টাকা।

‎পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের নিকট হস্তান্তর করা হয়।

সবুজ পাহাড়ের প্রাকৃতিক সম্পদ রক্ষায় এবং অবৈধ কাঠ ও বাঁশ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জনপ্রিয় সংবাদ

রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭

লক্ষ্মীছড়িতে সেনা অভিযান: ১৫ লক্ষ টাকার অবৈধ কাঠ-বাঁশ জব্দ ‎

প্রকাশিত: ০৭:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬