শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

‎৩৭ বছর পর নানিয়ারচরে বাজার ফান্ডের বেদখল হওয়া প্লট সীমানা চিহ্নিতকরণ শুরু ‎

রাঙামাটির নানিয়ারচরে দীর্ঘ ৩৭ বছর পর বেদখল হওয়া রেকর্ডভুক্ত জমির প্লটের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করেছে বাজার ফান্ড প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা সদরের প্রধান সড়কের পাশে এই ডিমার্কেশন কার্যক্রম পরিচালিত হয়।

১৯৮৪-৮৫ সনে বন্দোবস্ত পাওয়া বেশ কিছু প্লট পাহাড়ি অঞ্চলের তৎকালীন অস্থিরতা এবং পরপর দুবার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সুযোগে বেদখল হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় ধরে ভুক্তভোগী পরিবারগুলো তাদের প্লটের দখল ফিরে পেতে নানিয়ারচর জোনের বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা কামনা করে। পরবর্তীতে সেনাসদস্যদের পরামর্শ অনুযায়ী তারা বাজার ফান্ড কার্যালয়ে যোগাযোগ করেন।

এরই ধারাবাহিকতায় সোমবার বাজার ফান্ডের সার্ভেয়ার তাসোমনি চাকমা ও কানুনগো নির্মল কান্তি চাকমার নেতৃত্বে ৫৩, ৫৫, ৫৯, ৬২, ৬৩ ও ৬৫ নম্বর প্লটের সীমানা চিহ্নিত করা হয়। এ সময় ৫৫ নম্বর প্লটের জায়গা ডিমার্কেশনের সময় কিছু ব্যক্তি বাধা প্রদান করলেও সার্বিক সহযোগিতায় কার্যক্রম সম্পন্ন হয়। তবে অবৈধ দখলদার বহাল থাকায় তাৎক্ষণিকভাবে খালি জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি; নিয়ম অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত কার্যক্রমে নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় ভুক্তভোগী পরিবার এবং বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের আশা, এই পদক্ষেপের ফলে প্রকৃত জায়গা নির্ধারিত হবে এবং ভবিষ্যতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

‎৩৭ বছর পর নানিয়ারচরে বাজার ফান্ডের বেদখল হওয়া প্লট সীমানা চিহ্নিতকরণ শুরু ‎

প্রকাশিত: ০৬:০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬