শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

ধর্মঘর বাজারে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ৬০ লাখ টাকার ওষুধসহ স্বপ্ন পুড়ে ছাই হলো ক্ষুদ্র ব্যবসায়ীদের

খাগড়াছড়ির মানিকছড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‎আজ সকালে উপজেলার জনপ্রিয় বাণিজ্যিক এলাকা ধর্মঘর বাজারে এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।মানিকছড়ি উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন নাথাকায় পার্শবর্তী উপজেলা খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুনের সর্বশেষ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় মুদি ও ওষুধের দোকানসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান।

‎বিশেষ করে, এই আকস্মিক আগুনে ফার্মেসিতে থাকা প্রায় ৬০ লাখ টাকার ওষুধ এবং অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এর ফলে সহায়-সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দোকানদার অংথুইশে মারমাসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের চোখে এখন শুধুই অন্ধকার, কারণ এই ব্যবসার ওপরই নির্ভর করছিল তাদের পুরো পরিবারের জীবিকা।

প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দ্রুত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

ধর্মঘর বাজারে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ৬০ লাখ টাকার ওষুধসহ স্বপ্ন পুড়ে ছাই হলো ক্ষুদ্র ব্যবসায়ীদের

প্রকাশিত: ০৩:৩৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬