শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। ঠিক এমন সময়ে খাগড়াছড়ির মহালছড়ির দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

‎শুক্রবার সকালে মহালছড়ির চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় জরুরি খাদ্যসামগ্রী।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সেই সাথে ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার দিকনির্দেশনায় প্রান্তিক জনগোষ্ঠীর পাশে সরকার ও বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

‎খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কুহেলি দেওয়ান ও তাসলিমা সিরাজ সীমা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং মহালছড়ি থানার ওসিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎এদিন মহালছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৫০টি পরিবারের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি করে লবণ ও চিনি এবং ৫০০ গ্রাম সুজি। হঠাৎ পাওয়া এই সহায়তায় কিছুটা স্বস্তি ফিরেছে দুর্গত পরিবারগুলোর মাঝে। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম আরও বাড়ানোর দাবি স্থানীয়দের।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

প্রকাশিত: ০৩:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬