খাগড়াছড়ির দীঘিনালা ও মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ অঞ্চলের গ্রাহকদের জন্য জরুরি বার্তা। জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং লাইনের ধারের গাছের ডালপালা কাটার জন্য আগামী ৩ অক্টোবর, শনিবার দীর্ঘ আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) দীঘিনালা বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খাগড়াছড়ির ১৩২/৩৩ কেভি ঠাকুরছড়া গ্রীড উপকেন্দ্র থেকে দীঘিনালা ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইন এবং ১১ কেভি লাইনগুলোতে এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
এর ফলে আগামী শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দীঘিনালা ও মারিশ্যা এলাকার আওতাধীন সকল স্থানে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।প্রভাবিত এলাকা ও ফিডারসমূহ: ৩৩ কেভি লাইন: ঠাকুরছড়া-দীঘিনালা ও দীঘিনালা-লংগদু, ১১ কেভি ফিডার: দীঘিনালা সদর (ফিডার ১), মেরুং (ফিডার ২), বাঘাইহাট (ফিডার ৩), ক্যান্টনমেন্ট (ফিডার ৪), লংগদু সদর (ফিডার ৫) এবং দাদাবালান (ফিডার ৬)।
তবে নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় লাইন সচল করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।




















