শিরোনামঃ
Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক

রাঙ্গামাটির সাজেকে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ, গুলিবর্ষণ এবং আন্দোলনকারী নেতাদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
‎
‎আজ সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট পিচলাতলা ও জামতলা এলাকায় এই বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক অংহ্লাচিং মারমা।
‎
‎বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়া পিসিপি’র নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাজেকে শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হওয়া আন্দোলনকারীদের ওপর অন্যায়ভাবে হামলা ও লাঠিচার্জ চালানো হয়েছে। এমনকি নিরীহ আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ এবং তাঁদের বাড়িঘর ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
‎
‎সমাবেশে বক্তারা অত্যন্ত কঠোর ভাষায় সাজেকের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। সেই সাথে আন্দোলন দমিয়ে রাখার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে পাহাড়ি ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে বলে হুঁশিয়ারি দেন।
‎
‎সাজেকে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ এবং নিজেদের দাবির সপক্ষে ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ জানান— আজ মানিকছড়ির রাজপথে যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে, তা পুরো পাহাড়ে ছড়িয়ে পড়বে। সাজেকের ঘটনার ন্যায়বিচার ও প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলাজুড়ে সকাল-সন্ধ্যা (আধাবেলা) সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
‎
‎বিক্ষোভ সমাবেশ থেকে সকল স্তরের ছাত্র-জনতা ও সাধারণ পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আগামীকালের এই আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জোরালো আহ্বান জানানো হয়।
‎
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৬:০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬