শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার

খাগড়াছড়ির মহালছড়িতে ৩টি পার্বত্য জেলা সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এলএফজি সদস্যদের দিনব্যাপী মুরগি পালন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (৭ অক্টোবর ২০২৬) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মহালছড়ির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে-এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিডি) ডা. মো. জুলফিকার আলী।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা বিএনপি এবং মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব।
‎প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ডা. কল্পনা চাকমা, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের লাইভস্টক এক্সচেঞ্জ অফিসার (LEO)।
‎
‎প্রশিক্ষণে মুরগি পালন, জাত পরিচিতি, বাসস্থান ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারসহ আধুনিক পদ্ধতিতে মুরগি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
‎এ সময় বক্তারা বলেন, পার্বত্য এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মুরগি পালনকে লাভজনক করে পরিবারের আয় বৃদ্ধি করা সম্ভব।
‎
‎প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় আজ মহালছড়ি সদর ইউনিয়নে( ২৫+২৫)  মোট ৫০জন  অংশগ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতি বার মাসইসছড়ি ইউনিয়ের ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
‎
‎উল্লেখ্য যে, উক্ত প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের  প্রশিক্ষণ শেষে একটি করে মুরগির খোয়ার দেওয়া হবে।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার

প্রকাশিত: ১২:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬