শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

রাঙামাটির কাপ্তাইয়ে একটি পারিবারিক বিরোধের জেরে হওয়া অমীমাংসিত শালিস বৈঠকের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকার কাপ্তাই স্টোরের সামনে এই ঘটনা ঘটে।
‎
‎আহতরা হলেন—শিল্প এলাকার (সমিল এরিয়া) হক সাহেবের ছেলে রকিবুল ইসলাম ভুবন (২৪), মো. শহিদের ছেলে মো. মোজাম্মেল হোসেন বাবু (২২), এবং চিৎমরম মুসলিমপাড়ার মৃত নুর ইসলামের দুই ছেলে আবু জাফর (৪5) ও আবু হানিফ লিটন (৪০)। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে চিৎমরম মুসলিমপাড়ার নাছিমা আক্তার মোনার সঙ্গে বিলাইছড়ি উপজেলার ক্যাংড়াছড়ির ইসমাইল হোসেনের সামাজিক বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী উভয়েই চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি নেন। কিন্তু দাম্পত্য জীবনে টিকটক ব্যবহার নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে একাধিকবার শালিস বৈঠক বসে।
‎গত দুই মাস আগে কাপ্তাই জেটি বাজারের আব্দুল কাদেরের ‘কুলিং কর্নারে’ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ছেলের পক্ষের এক নিকটাত্মীয়ের অযাচিত হস্তক্ষেপে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং কোনো সুরাহা ছাড়াই বৈঠক শেষ হয়। এরপর গত মাসের ২০ তারিখে আরও একটি বৈঠক পণ্ড হয়ে যায়। স্থানীয়দের ধারণা, এসব পূর্বের অমীমাংসিত বৈঠক ও ক্ষোভের জের ধরেই আজ নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
‎
‎ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার মোবাইল ডিউটি অফিসার এসআই মনতাজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া আহতদের সুচিকিৎসা ও আইনগত প্রক্রিয়া তদারকি করতে পুলিশ হাসপাতালে অবস্থান করছে।
‎
‎এ বিষয়ে কাপ্তাই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

প্রকাশিত: ০৩:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬