শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডাম্পার ট্রাকে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ৮৩ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে বিজিবি। এ সময় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) ভোরে রাঙ্গুনিয়া ইকো পার্ক এলাকায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
 
‎বিজিবি সূত্রে জানা যায়, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় এবং নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাঙ্গুনিয়ার ইকো পার্ক এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) এবং ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) ব্র্যান্ডের অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত ডাম্পার ট্রাকটিও জব্দ করা হয়েছে।
‎
‎অভিযানে আটক দুই ব্যক্তি হলেন—রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে তৌহিদুল ইসলাম (২১) এবং একই উপজেলার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহেদুর ইসলাম নয়ন (২২)।
‎
‎প্রাথমিক অনুসন্ধানে বিজিবি জানতে পেরেছে, একটি চক্র সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক ব্যবহার করে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে অবৈধ এই চালানটি পাচার করছিল। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের এই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়।
 
‎আটক দুই পাচারকারী, জব্দকৃত বিদেশি সিগারেট এবং ডাম্পার ট্রাকটি রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানবিরোধী এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

প্রকাশিত: ০৩:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬