শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ও ওষুধ সংকট চরমে: প্রেসক্রিপশনের বেশিরভাগ ওষুধই মিলছে না হাসপাতালে

পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। অথচ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে প্রেসক্রিপশনে লিখে দেওয়া বেশিরভাগ ওষুধই বিনামূল্যে পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান, বহির্বিভাগ থেকে ডাক্তার দেখানোর পর যে ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন দেওয়া হয়, তার বড় একটি অংশই হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না। ফলে বাধ্য হয়ে দরিদ্র রোগীদের চড়া দামে বাইরের ফার্মেসি থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়তি অর্থনৈতিক চাপে পড়ছেন সাধারণ মানুষ, অন্যদিকে সরকারি স্বাস্থ্যসেবার সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
‎
‎অনুসন্ধানে আরও জানা গেছে, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহকৃত ওষুধের তালিকার অবস্থাও অত্যন্ত শোচনীয়। দৃশ্যমান কোনো স্থানে সঠিক ও হালনাগাদ তালিকা না থাকায় রোগীরা জানতে পারছেন না আসলে কোন কোন ওষুধ হাসপাতালে বিনামূল্যে পাওয়ার কথা।
‎
‎এদিকে, এ বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হলে তারা কোনো সদুত্তর বা সঠিক তথ্য দিতে পারেননি, যা এই অনিয়মকে আরও ঘনীভূত করেছে।
‎
‎স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই অব্যবস্থাপনা খতিয়ে দেখে হাসপাতালে ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তা না হলে পাহাড়ি এই জনপদের গরিব মানুষগুলো চিকিৎসা সেবা থেকে আরও দূরে সরে যাবে।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ও ওষুধ সংকট চরমে: প্রেসক্রিপশনের বেশিরভাগ ওষুধই মিলছে না হাসপাতালে

প্রকাশিত: ০৭:০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬