শিরোনামঃ
Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা

ফেস অব বাংলাদেশ ২০২৬-এর সেরা মুকুট জিতলেন মানিকগঞ্জের আফসানা

মানিকগঞ্জের মেয়ে আফসানা সুলতানা ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায় নারী বিভাগে সেরার মুকুট অর্জন করেছেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা নির্বাচিত হওয়া এই তরুণীর সামনে এখন আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করার সুবর্ণ সুযোগ।
‎
‎পেশাগতভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী এবং Apply Dhaka.com-এর স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে কর্মরত আফসানা পড়ালেখার পাশাপাশি মডেলিংয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এর আগে ‘মিস বাংলাদেশ ২০২৪’-এ সেরা ১৫-এর মধ্যে জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা তাঁকে এই প্রতিযোগিতায় আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এই আসরে পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন অদিত সারজিল কোরেশি।
‎
‎জাতীয় পর্যায়ে এই সাফল্যের পর আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘ফেস অব এশিয়া ২০২৬’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আফসানা। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ার এই আন্তর্জাতিক মঞ্চে তাঁর সাফল্য দেখতে এখন অপেক্ষায় পুরো দেশবাসী।
‎
জনপ্রিয় সংবাদ

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

ফেস অব বাংলাদেশ ২০২৬-এর সেরা মুকুট জিতলেন মানিকগঞ্জের আফসানা

প্রকাশিত: ০৩:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬