শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

মহালছড়িতে জমকালো আয়োজনে ‘ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ’-এর পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির মহালছড়িতে শিক্ষার্থীদের মেধা, মনন ও সাধারণ জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
‎
‎শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় মহালছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এ পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
‎ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ (মহালছড়ি শাখা)-র সভাপতি মুহাম্মদ আলী, মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবুল কাশেম।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, পাঠ্যপুস্তকীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, নীতি-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে বলীয়ান করতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই কুইজ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়।
‎
‎ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

মহালছড়িতে জমকালো আয়োজনে ‘ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ’-এর পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৫:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬