শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আলোর শিখায় নেতৃত্ব ও শৃঙ্খলার দীক্ষা

গভীর রাতের ক্যাম্পফায়ারের আলো আর শিশুদের কলকাকলিতে মুখরিত মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। আনন্দ-উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা আর নেতৃত্বের পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটসের ২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের মূল আকর্ষণ—’তাবু জলসা’।
‎
‎শনিবার রাতে চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনা ও জাতীয় সদর দপ্তরের পরিচালনায় আয়োজিত এই চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। তাবু জলসার মাধ্যমে কেবল আনন্দ নয়, বরং খুদে স্কাউটদের মাঝে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎অনুষ্ঠানে কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।
 
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
‎
‎বক্তারা বলেন, এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে। আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে স্কাউটিংয়ের মূলমন্ত্র—সেবা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার এই বিশেষ রাতের।
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আলোর শিখায় নেতৃত্ব ও শৃঙ্খলার দীক্ষা

প্রকাশিত: ০৫:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬