শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

কাপ্তাইয়ে মুদি দোকানে জুয়ার আসর: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬, নগদ টাকাসহ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় মুদি দোকানের ভেতরে জাঁকজমকভাবে চলা জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা-পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, রাইখালী ইউনিয়নের ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে একটি মুদি দোকানে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর বসে আসছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকেরের নির্দেশে অভিযান চালানো হয়। এসআই দুর্জয় কুমারের নেতৃত্বে পরিচালিত পুলিশের একটি চৌকস দল মংনুচিং মারমার মুদি দোকানটি চারপাশ থেকে ঘিরে ফেলে এবং আসর থেকে হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করে।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন—কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকার এনামুল হক মেম্বার (৫২), ডংনালা গ্রামের সুইচাপ্রু মারমা (৪৫) ও মংনুচিং মারমা (৪৮)। এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকা থেকে আসা আনোয়ার (৫৫), জাফর (৪৩) ও রিপন (৩৫)।
‎অভিযানকালে আসামিদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১২ হাজার ৫১৫ টাকা, দুই প্যাকেট তাস, তিনটি গ্যাস লাইট, একটি স্মার্টফোন এবং ছয়টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের জানান, কাপ্তাই ও পার্শ্ববর্তী এলাকা থেকে এসে মুদি দোকানের আড়ালে জুয়ার আসর বসানো হচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার (১১ অক্টোবর) সকালে তাঁদের রাঙামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

কাপ্তাইয়ে মুদি দোকানে জুয়ার আসর: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬, নগদ টাকাসহ

প্রকাশিত: ১২:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬