শিরোনামঃ
Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা

বান্দরবানে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ: জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

বান্দরবান পার্বত্য জেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অদ্য ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সেপ্টেম্বর/২০২৬’ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করা হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
‎অনুষ্ঠানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মুলতুবি মামলা দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান এবং তদন্তের গুণগত মান বৃদ্ধির ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সকল পুলিশ সদস্যকে সততা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
‎
‎তিনি আরও নির্দেশ দিয়ে বলেন: মাদক ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে অভিযান জোরদার করা, জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো, সাধারণ মানুষকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
‎
‎উক্ত পর্যালোচনা সভায় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্তকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
‎
‎
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

বান্দরবানে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ: জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

প্রকাশিত: ১২:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬