শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

মাটিরাঙ্গায় ‘শয়তানের টিলা’ সীমান্তে ডাকাতি: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ঘটনাস্থলে এসপি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্তবর্তী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পুলিশি তৎপরতার নির্দেশ দিয়েছেন তিনি।
‎
‎পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, সম্প্রতি মাটিরাঙ্গা থানার ৬নং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সীমান্তবর্তী ‘শয়তানের টিলা’ সংলগ্ন সীমান্ত সড়ক এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আজ (১৩ অক্টোবর) পুলিশ সুপার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎
‎পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন ঘটনার সার্বিক পরিস্থিতি, আলামত ও সম্ভাব্য পালানোর পথ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার নিশ্চিত করতে হবে।
‎
‎ঘটনাস্থল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবুসায়েম নয়ন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনসহ খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‎
‎এদিকে পুলিশ সুপারের এই কঠোর অবস্থানের পর ডাকাতির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযানে নেমেছে মাটিরাঙ্গা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা বিভাগ।
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

মাটিরাঙ্গায় ‘শয়তানের টিলা’ সীমান্তে ডাকাতি: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ঘটনাস্থলে এসপি

প্রকাশিত: ০২:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬