শিরোনামঃ
Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা

গুইমারায় গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক অজ্ঞাতনামা যুবকের (আনুমানিক ৩৮ বছর) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামসু বাজার সংলগ্ন বড়তলা চিতাখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বড়তলা চিতাখোলা এলাকার একটি গাছে এক ব্যক্তির নিথর দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে গুইমারা থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও গুইমারা জোনের সেনাবাহিনীর একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
‎
‎এদিকে ঘটনার পরপরই নিহতের পরিচয় নিশ্চিত করতে তৎক্ষণাৎ উদ্যোগ নেয় পুলিশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান, কারবারি (পল্লী প্রধান) ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী সরওয়ার জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় মেলেনি। পরিচয় শনাক্তের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
‎
‎ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

গুইমারায় গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশ

প্রকাশিত: ০৫:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬