শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নয়নে আমরা সবসময় আপনাদের পাশেই- গুইমারায় উপজেলা বিএনপির সভাপতি সোহাগ

খাগড়াছড়ির গুইমারায় উপজেলা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে গুইমারা প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় গুইমারা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
‎
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় গুইমারা প্রেসক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।
‎
‎মতবিনিময় সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে গুইমারার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা-প্রাপ্তির বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুইমারা প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আমাদের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।
‎
‎তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। এলাকার মানুষের কল্যাণে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতা বজায় থাকা প্রয়োজন।
‎
‎সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যরা গুইমারার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় গুইমারা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নয়নে আমরা সবসময় আপনাদের পাশেই- গুইমারায় উপজেলা বিএনপির সভাপতি সোহাগ

প্রকাশিত: ০২:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬