শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু-কে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান

জেলা প্রশাসন ও পুলিশের শুভেচ্ছা বিনিময়; লাল গালিচা সংবর্ধনায় সিক্ত মন্ত্রী
‎
‎আজ ১৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু, এমপি তাঁর সরকারি সফরের অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় আগমন করেছেন। সফর উপলক্ষ্যে বান্দরবানে পৌঁছালে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
‎
‎জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে পুষ্পতোড়া দিয়ে শুভেচ্ছা জানান বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  নাজনীন সুলতানা। একই সময়ে জেলা পুলিশের পক্ষে শুভেচ্ছা জানান বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
‎
‎পরে মন্ত্রী মহোদয়ের আগমনকে স্মরণীয় ও সম্মানজনক রূপ দিতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস ও সুসজ্জিত দল তাঁকে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য ‘গার্ড অব অনার’ প্রদান করে। মন্ত্রী মহোদয় সালাম গ্রহণ করেন এবং গার্ড পরিদর্শন করেন।
‎
‎সংবর্ধনা ও সালাম প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রী মহোদয়ের এই সফরকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত হবে বলে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু-কে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান

প্রকাশিত: ০৫:৩৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬