শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

রামগড়ে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালিবাড়ি পুজা মন্ডপ পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং খাগড়াছড়ি-২৯৮ নং আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া এমপি।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টায় তিনি রামগড় পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পূজা উদযাপনে সার্বিক বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ খবর নেন।
‎
‎এসময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে রামগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সনাতন সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
‎
‎এসময় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূইয়া,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফার্য়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ সহ জেলা, উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

রামগড়ে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া

প্রকাশিত: ০৬:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬