শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের সুরক্ষার পাশাপাশি মানবিক সেবায় আবারও অনন্য ভূমিকা রাখলো বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
‎
‎আজ সকালে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ খান।
‎
‎উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে ছিল এবং থাকবে। দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
‎দিনব্যাপী আয়োজিত এই হেলথ ক্যাম্পে ঢাকা ও স্থানীয় রিজিয়ন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা প্রদান করেন। এতে ঢাকা থেকে আসা সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল, গাইনী বিশেষজ্ঞ ডা. কামরুন্নেছা নাহার ডলি, গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেজর রায়হান এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাফিউল দিনভর বাঙালি ও অ-বাঙালি জনগোষ্ঠীর প্রায় সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
‎
‎উক্ত চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হকসহ জোন ও রিজিয়নের সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাঙালি ও অ-বাঙালি জনগোষ্ঠীর সুবিধাভোগী মানুষজন।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ

প্রকাশিত: ০৭:৩৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬