শিরোনামঃ
Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ডাকা আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধকে কেন্দ্র করে গভীর রাতে চরম উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়িসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গভীর রাতে রাস্তার পাশের বিশালাকার গাছ কেটে সড়ক অবরোধ করেছে অবরোধকারীরা। এতে করে সকাল থেকেই জেলা দুটির সাথে দূরপাল্লার ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।
 
‎স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে আঁধারের সুযোগ নিয়ে পিকেটিংয়ের অংশ হিসেবে একদল যুবক গুইমারা উপজেলার হাফছড়ি ও আশপাশের এলাকায় মূল সড়কের ওপর গাছ কেটে ফেলে রাখে। রাতারাতি রাস্তা ব্লক হয়ে যাওয়ায় ভোর থেকেই খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই যাত্রী ও দূরপাল্লার গণপরিবহন বিভিন্ন বাস টার্মিনাল ও সড়কে আটকে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও জরুরি সেবার সাথে নিয়োজিত মানুষজন।
‎
‎সড়ক সচল করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক বিভাগ। গুইমারাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। গাছের গুঁড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে হঠাৎ করে গভীর রাতে এই ধরনের ব্লকেডের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
‎
‎যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কত সময় লাগবে, সেদিকেই এখন নজর সবার।
‎
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

প্রকাশিত: ১২:৩৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬