শিরোনামঃ
Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা

লক্ষ্মীছড়িতে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন

উপজেলায় তারুণ্যের উৎসব: মাদক ছেড়ে মাঠে ফেরার আহবানে সফল সমাপ্তি ঘটল ‘নতুন কুঁড়ি (সিজন-২)’-এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
‎
‎খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এবং খেলা হলে পেশা পরিবার পাবে ভরসা—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘নতুন কুঁড়ি (সিজন-২)’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
‎
‎গত ৫ নভেম্বর উদ্বোধনের পর ১২ নভেম্বর বিকেলে উপজেলা পরিষদের মাঠে আয়োজিত বর্ণাঢ্য এই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
‎
‎সমাপনী দিনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাপ্পি দত্ত রনি, লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন সংবাদিক মোঃ মোকতাদের হোসেন সহ এলাকার সম্মানিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেন এবং এই ক্ষুদে খেলোয়াড়দের হাত ধরেই একদিন লক্ষ্মীছড়ির নাম জাতীয় ও বিশ্বমঞ্চে পরিচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপদের তালিকা:
‎বালক ফুটবল: চ্যাম্পিয়ন—দুল্ল্যাতলী উচ্চ বিদ্যালয়; রানার্সআপ—লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
‎বালিকা ফুটবল: চ্যাম্পিয়ন—দুল্ল্যাতলী উচ্চ বিদ্যালয়; রানার্সআপ—লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
‎ক্রিকেট (বালক): চ্যাম্পিয়ন—লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়; রানার্সআপ—দুল্ল্যাতলী উচ্চ বিদ্যালয়।
‎ক্রিকেট (বালিকা): চ্যাম্পিয়ন—দুল্ল্যাতলী উচ্চ বিদ্যালয়; রানার্সআপ—লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
‎কাবাডি: চ্যাম্পিয়ন—হাজাছড়ি উচ্চ বিদ্যালয়; রানার্সআপ—লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
‎সাঁতার: ১ম স্থান—সাচিংমং, ২য় স্থান—নিরব চাকমা, ৩য় স্থান—ইমন হোসেন।
‎ব্যাডমেন্টন (বালক): নবির হোসেন সিয়াম (নয়ন) ও নিরব চাকমা।
‎ব্যাডমেন্টন (বালিকা): প্রিয়শি ও সুইম্রাচিং চৌধুরী।
‎দাবা: ২য় স্থান—প্রদিপ চাকমা, ৩য় স্থান—মুস্তাকিম।
‎
‎প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী সকল খেলোয়াড়কে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এ ধরনের নান্দনিক ও ইতিবাচক ক্রীড়া উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
‎
জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ

লক্ষ্মীছড়িতে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন

প্রকাশিত: ০৫:৫১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬