শিরোনামঃ
Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা

কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারে ৪৪তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের হেডম্যান পাড়াস্থ ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব—৪৪তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানমালা পালিত হয়। ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ পামোক্ষা মহাথেরো।
‎
‎এ সময় বিশেষ ধর্মীয় অতিথি হিসেবে নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পূঞাবংশ মহাথেরো, ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধ বিহারের ক্ষেমানন্দ ভিক্ষু এবং দেবতাছড়ি মহাজনপাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমিন্ডা মহাথেরোসহ বিভিন্ন বিহারের ধর্মীয় গুরু ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা, সাবেক জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার ও অজিত তালুকদার, বিহার পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত কার্বারী, ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান ও সাধারণ সম্পাদক অরুণ তালুকদার, এবং মিনু প্রু মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎আয়োজকদের তথ্যমতে, দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ ও পুণ্যার্থী অংশ নেন। সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে পুণ্যার্থীরা বিহার প্রাঙ্গণে সমবেত হন।
‎
‎দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল— বুদ্ধপূজা, সংঘদান, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং কঠিন চীবর দান। এরপর সন্ধ্যার ধর্মীয় আনুষ্ঠানিকতায় হাজার প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোর মাধ্যমে পুরো বিহার প্রাঙ্গণে এক মনোরম ও আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়।
‎
‎এদিকে, এই ধর্মীয় উৎসবের ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮টা থেকে শনিবার (১৪ নভেম্বর) রাত ২টা পর্যন্ত বিহার প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারিতে পুরো অনুষ্ঠানজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে।
‎
জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ

কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারে ৪৪তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬