শিরোনামঃ
Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা

কাপ্তাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবে পালিত হলো ৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান

রাঙামাটির কাপ্তাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব—৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান ও সংঘদান সভা।
‎
‎শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।
‎
‎রাজবন বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলাপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গী মহাথের। এছাড়া ধর্মালোচক হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন ভদন্ত শাক্যজ্যোতি থের ও ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু।
‎
‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু উথোয়াই মং মারমা, বাবু তিমথি খিয়াং এবং মিসেস প্রেমা তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় উৎসবে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষসহ প্রায় ৪০০ থেকে ৫০০ জন পুণ্যার্থী, উপাসক-উপাসিকা ও দর্শনার্থী অংশগ্রহণ করেন। আয়োজনের মূল আকর্ষণ ছিল—বৌদ্ধ ধর্মীয় আলোচনা, গৌতম বুদ্ধের আদর্শ ও শিক্ষা প্রচার, ভিক্ষুসংঘের উদ্দেশ্যে পবিত্র কঠিন চীবর দান এবং সংঘদান।
‎
জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ

কাপ্তাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবে পালিত হলো ৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান

প্রকাশিত: ০১:৪০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬