শিরোনামঃ
Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা

সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত: মহালছড়ি জোন অধিনায়কের গামারীঢালা বন বিহারে কঠিন চীবর দান পরিদর্শন

খাগড়াছড়ির গামারীঢালা বন বিহারের ২০তম কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর জোরালো গুরুত্বারোপ করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।
‎
‎পাহাড়জুড়ে এখন বইছে ধর্মীয় উৎসবের আমেজ। এর মাঝেই সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুন্দর বার্তা নিয়ে খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা বন বিহারের ২০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় উৎসবে জোন অধিনায়ক সশরীরে উপস্থিত হয়ে বিহারের ধর্মীয় গুরু, আয়োজক কমিটি এবং স্থানীয় দায়ক-দায়িকাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি অনুষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন এবং এই ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জোন সদরের পক্ষ থেকে বিহার কর্তৃপক্ষের হাতে ১৫ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন।
‎
‎পাশাপাশি, উপস্থিত ভান্তেদের হাতে পবিত্র চীবর ও বিভিন্ন ফলমূল উপহার সামগ্রী তুলে দেন তিনি।
‎অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ের সকল সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে পাশে থাকার চেষ্টা করে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। সে উদ্দেশ্যেই এই ধর্মীয় অনুষ্ঠানে মহালছড়ি জোনের আজকের এই অংশগ্রহণ।
‎
‎সেনাবাহিনীর এই মহতী উদ্যোগে সন্তোষ প্রকাশ করে মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আয়োজক কমিটির সভাপতি প্রবত চাকমা বলেন, কঠিন চীবর দান অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়কের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। সেনাবাহিনীর এ ধরনের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি আমাদের ধর্মীয় আয়োজনকে আরও বেশি প্রাণবন্ত ও উৎসাহিত করেছে। এজন্য আমরা মহালছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
‎
‎উল্লেখ্য, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব হলো কঠিন চীবর দান। যেখানে বিশেষ নিয়মে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা এবং সেই সুতায় কাপড় বুনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য চীবর প্রস্তুত করে দান করা হয়। জোন অধিনায়কের এমন উপস্থিতি পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও আস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেই মনে করছেন স্থানীয়রা।
‎
‎
জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ

সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত: মহালছড়ি জোন অধিনায়কের গামারীঢালা বন বিহারে কঠিন চীবর দান পরিদর্শন

প্রকাশিত: ১২:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬