শিরোনামঃ
Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা

‘দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাহাড়ি জেলা বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) সকালে বান্দরবান ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে ডায়াবেটিসে আক্রান্ত রোগী, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
‎
‎র‍্যালি শেষে হাসপাতালের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মো. ওসমান গনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মেডিকেল কনসালটেন্ট ডা. হাফিজা সুলতানা বন্যা।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, আলফারুক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আমিন উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বেলাল হোসেনসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
‎
‎সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য রোগ। তবে সময়মতো রোগ শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এটি শরীরের বড় ক্ষতি করতে পারে। তাই শুরু থেকেই সচেতন হওয়ার বিকল্প নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বক্তারা ডায়াবেটিস সচেতনতা বাড়াতে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
‎
‎এদিকে দিবসটি উপলক্ষে বান্দরবান ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পান। পাশাপাশি ডায়াবেটিসের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়।
‎
‎
জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ

‘দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশিত: ০১:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬