শিরোনামঃ
Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা
মাইসছড়ির জয়সেনপাড়ায় দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমির জট খুলতে দুই পক্ষের সঙ্গে প্রশাসনের বৈঠক; শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

মহালছড়িতে জমির বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের জরুরি সভা: সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

খাগড়াছড়ির মহালছড়িতে জমির মালিকানা ও প্রবেশাধিকার নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মাইসছড়ির জয়সেনপাড়ায় দীর্ঘদিনের এই বিরোধপূর্ণ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পাহাড়ী-বাঙালী উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
‎
‎রবিবার বিকেলে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিবু দাশের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী এবং জমির মালিকসহ উভয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় খোলামেলা আলোচনার মাধ্যমে বিরোধপূর্ণ পরিস্থিতি শান্ত রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি বিরোধপূর্ণ জমিতে চাষাবাদের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় এবং সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। এ সময় নিয়মিত টহলের অংশ হিসেবে সেনা টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু পরবর্তীতে একটি কুচক্রী মহল এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সভার উপস্থিত ব্যক্তিবর্গ।
‎
‎সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আদালতের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ আইন নিজের হাতে তুলে নেবে না এবং জোরপূর্বক বিরোধপূর্ণ জমিতে প্রবেশের চেষ্টা করবে না। ইতোমধ্যে ওই এলাকার বিতর্কিত সাইনবোর্ডটিও অপসারণ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকায় কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
‎
জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ

মাইসছড়ির জয়সেনপাড়ায় দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমির জট খুলতে দুই পক্ষের সঙ্গে প্রশাসনের বৈঠক; শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

মহালছড়িতে জমির বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের জরুরি সভা: সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

প্রকাশিত: ০৫:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬