শিরোনামঃ
Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান
অসুস্থ গৃহিণীর চিকিৎসায় পাশে লক্ষ্মীছড়ি জোন

দুর্গম পাহাড়ে মানবতার হাত: অসুস্থ গৃহিণীর চিকিৎসায় পাশে লক্ষ্মীছড়ি জোন

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী গ্রাম ইন্দ্রসিংপাড়া। জেলা সদর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হলেও ঝিরিপথ আর খাড়া পাহাড়ের কারণে এলাকাটি আধুনিক নাগরিক সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বিদ্যুৎ নেই, নেই মোবাইল নেটওয়ার্ক। এই দুর্গম জনপদের দরিদ্র বাসিন্দা লিমন চাকমার স্ত্রী মনিকা চাকমা দীর্ঘ দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছিল।

অসহায় এই পরিবারের আকুতি পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের কাছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিক মানবিক সাড়া দেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। আজ ১৫ মার্চ ২০২৬, জোন সদরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অসুস্থ মনিকা চাকমার সুচিকিৎসার জন্য লিমন চাকমার হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

অনুদান প্রদানকালে জোন কমান্ডার রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। আর্থিক সহায়তা পেয়ে আবেগপ্লুত লিমন চাকমা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর এমন মানবিক সহায়তা তাদের মনে আস্থার প্রতিফলন ঘটিয়েছে।

পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও বিপদে পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর—এমনটাই জানানো হয়েছে জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে।

জনপ্রিয় সংবাদ

দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা

অসুস্থ গৃহিণীর চিকিৎসায় পাশে লক্ষ্মীছড়ি জোন

দুর্গম পাহাড়ে মানবতার হাত: অসুস্থ গৃহিণীর চিকিৎসায় পাশে লক্ষ্মীছড়ি জোন

প্রকাশিত: ১১:৪১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬