শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সাদুল্লাপুরের তামিমকে ফিরে পেল পরিবার; পুলিশের মানবিক তৎপরতায় কাটলো দীর্ঘ বিচ্ছেদ

গাজীপুর থেকে নিখোঁজ কিশোর রাঙামাটির ঝুলন্ত ব্রিজে: ৮ মাস পর উদ্ধার করল পুলিশ

দীর্ঘ আট মাসের দুঃস্বপ্ন শেষ হলো গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিশোর মোঃ তামিম আল হাসানের। গাজীপুরের কাশিমপুর থেকে নিখোঁজ হওয়া এই কিশোরকে আজ রাঙামাটি পর্যটন এলাকার ঝুলন্ত ব্রিজ থেকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে আজ একটি বিশেষ আভিযানিক দল রাঙামাটি পৌরসভার ঝুলন্ত ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে দীর্ঘ অনুসন্ধান শেষে ১৩ বছর বয়সী তামিমকে শনাক্ত ও উদ্ধার করা হয়।

পুলিশি পর্যালোচনায় জানা যায়, উদ্ধারকৃত তামিম গাইবান্ধার সাদুল্লাপুর থানার দক্ষিণ সাতলা গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে। গত বছরের ৩১ জুলাই ২০২৫ তারিখে সে গাজীপুরের কাশিমপুর থানা এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৮২) করা হয়েছিল। দীর্ঘ দিন সন্ধান না পাওয়ার পর আজ রাঙামাটি পুলিশের তৎপরতায় তার খোঁজ মিলল।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, উদ্ধারের পর ভিকটিম তামিমকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়। আজই তাকে তার পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্বজনরা।
রাঙামাটি জেলা পুলিশের এই সফল অভিযানটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সাদুল্লাপুরের তামিমকে ফিরে পেল পরিবার; পুলিশের মানবিক তৎপরতায় কাটলো দীর্ঘ বিচ্ছেদ

গাজীপুর থেকে নিখোঁজ কিশোর রাঙামাটির ঝুলন্ত ব্রিজে: ৮ মাস পর উদ্ধার করল পুলিশ

প্রকাশিত: ০৪:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬