পার্বত্য চট্টগ্রামে আইন অমান্য করে পরিচালিত ৫টি অবৈধ ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। আজ ১ এপ্রিল (বুধবার) বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই বিশাল মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করায় ৫টি ইটভাটার প্রত্যেকটিকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা দণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।
জরিমানাকৃত ইটভাটা ও মালিকরা হলেন-মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস (4BM), মাইজবিলা, জসিম উদ্দিন ৬,০০,০০০/- | মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-2), মাইজবিলা | মো: গিয়াস উদ্দিন | ৬,০০,০০০/- | চরম্বা রহমানিয়া ব্রিকস (CRB), নোয়ারবিলা | নাছির উদ্দিন | ৬,০০,০০০/- | মেসার্স ইসলাম ব্রিকস (IBM), রাজঘাটা | মফিজুর রহমান | ৬,০০,০০০/- | মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (BRB), রাজঘাটা | নুরুল আলম বাহাদুর | ৬,০০,০০০/- |
অভিযান চলাকালীন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-০৭, থানা পুলিশ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ এবং আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।এছাড়া উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 















