শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না’, ৪ দিনের আল্টিমেটাম; আতঙ্কে ‘ফারিয়া’ নেতৃবৃন্দ

রাঙামাটিতে ওষুধ প্রতিনিধিদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি: ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ

রাঙামাটিতে কর্মরত ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের (রিপ্রেজেন্টেটিভ) কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। গত ২৫ এপ্রিল এই ঘটনা ঘটলেও সম্প্রতি ভুক্তভোগী সংগঠনের পক্ষ থেকে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর সভাপতি প্রান্তর চাকমাকে গত ২৫ এপ্রিল রাতে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। পরদিন ২৬ এপ্রিল সকালে শহরের ‘কস্তুরী কিচেন’ রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সদস্য রনি দে-সহ প্রান্তর চাকমা সেখানে গেলে অভিযুক্তরা তাদের কাছে মাসিক ভিত্তিতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দাবির এই ঘটনায় অভিযুক্তরা হলেন— হারুনুর রশিদ (৫০), বিপ্লব বড়ুয়া (৫৫), রতন বাবু (৬০), শিব শংকর আইচ (৬০) ও প্রদীপ কুমার শীল (৬০)। তারা সবাই স্থানীয় বিভিন্ন ফার্মেসি ও ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা উগ্র আচরণ শুরু করেন। তারা সাফ জানিয়ে দেন, রাঙামাটিতে চাকরি বা ব্যবসা করতে হলে তাদের দাবিকৃত টাকা নিয়মিত পরিশোধ করতে হবে। অন্যথায় কাজ করতে দেওয়া হবে না বলে ৪ দিনের আল্টিমেটাম প্রদান করা হয়।

আমরা এখানে সম্মানের সাথে পেশাগত দায়িত্ব পালন করি। কিন্তু প্রকাশ্য দিবালোকে এভাবে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং হুমকির কারণে আমাদের সদস্যরা এখন মাঠে কাজ করতে ভয় পাচ্ছেন।—প্রান্তর চাকমা, সভাপতি, ফারিয়া (রাঙামাটি জেলা)।

ঘটনাটি রাঙামাটি এরিয়া ম্যানেজার ফোরামকে জানানো হলে সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম অভিযুক্তদের একজনের সাথে যোগাযোগ করেন। তখন অভিযুক্ত ব্যক্তি ফোনেও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন এবং পুনরায় হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। উক্ত ফোনালাপের রেকর্ডটি বর্তমানে পুলিশের কাছে প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষিয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাঙামাটির সচেতন মহল ও ব্যবসায়িক সংগঠনগুলো মনে করছেন, এ ধরনের চাঁদাবাজির ঘটনা জেলার সামগ্রিক ব্যবসা ও স্বাস্থ্যসেবার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না’, ৪ দিনের আল্টিমেটাম; আতঙ্কে ‘ফারিয়া’ নেতৃবৃন্দ

রাঙামাটিতে ওষুধ প্রতিনিধিদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি: ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: ০১:৫৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬