শিরোনামঃ
Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক
২ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ; চিমনি ও কাঁচা ইট ধ্বংস

মানিকছড়িতে হাইকোর্টের আদেশ অমান্য: থ্রি স্টার ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কার্যক্রম চালানো ‘থ্রি স্টার’ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটাটির চিমনি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ০২ নং বাটনাতলী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পান্নাবিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা।

উক্ত ইটভাটাটি মহামান্য হাইকোর্টের আদেশে আগে থেকেই বন্ধ ছিল। কিন্তু আইন অমান্য করে মালিকপক্ষ পুনরায় ইট প্রস্তুত ও কার্যক্রম শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্সসহ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব হাসান আহাম্মদ।

আদালত পরিচালনার সময় অবৈধভাবে কার্যক্রম চালানোর দায়ে ইটভাটা কর্তৃপক্ষকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এক্সকেভেটর (ভেকু) দিয়ে বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ইটভাটার টিনের চিমনিটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একইসাথে ভবিষ্যতে এই ভাটার সকল প্রকার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় এবং আদালতের আদেশ বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না।

জনপ্রিয় সংবাদ

পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

২ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ; চিমনি ও কাঁচা ইট ধ্বংস

মানিকছড়িতে হাইকোর্টের আদেশ অমান্য: থ্রি স্টার ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ০৪:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬