শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
শান্তি ও সম্প্রীতি রক্ষায় জিরারখামারে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সীমান্তে তেল পাচার ও মজুদ রুখতে বরকলে বিজিবির কঠোর হুঁশিয়ারি

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে জ্বালানি তেলের অবৈধ পাচার ও মজুদ রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) তত্ত্বাবধানে তৈবাংছড়া এলাকার জিরারখামার ক্যাম্পে এক বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিবি কর্মকর্তারা সাফ জানিয়ে দেন, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিতে কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে তেল পাচার বা অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না।

জ্বালানি সংকটের এই সময়ে সীমান্তে তেল পাচার এবং এর অবৈধ মজুদ বন্ধে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়।
মাদক পাচার ও সেবনের ফলে শারীরিক, মানসিক ও সামাজিক অবক্ষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং এর কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাঙালি ও পাহাড়িদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়।এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে না দেওয়ার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিজিবি ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ পাহাড়ি ও বাঙালি নাগরিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিজিবির এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানান এবং সীমান্ত অপরাধ দমনে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

শান্তি ও সম্প্রীতি রক্ষায় জিরারখামারে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সীমান্তে তেল পাচার ও মজুদ রুখতে বরকলে বিজিবির কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত: ১০:২০:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬